Welcome to Dorlink
Selected Books
×
Timir Abagunthane | Bengali Essay on Tagore Literary Expertization

Writer : Rajatkanta Roy

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Literary Criticism & Linguistic Articles
  • Publication Year : 2025
  • ISBN No : 9789354257360
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 432
  • Weight : 900 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
MRP : ₹750.00/- Discount : 15% Off
Your Price : ₹638.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

‘বাহির হইতে দেখ না এমন করে, আমায় দেখ না বাহিরে...’

‘কবিরে পাবে না তাহার জীবনচরিতে।’

উৎসর্গ কাব্যে কবি নিজের জীবনচরিত সম্পর্কে এ-কথা বলেছেন এবং নিজেও আত্মজীবনী রচনা করতে গিয়ে তাঁর পারিপার্শ্বিকতার সঙ্গে মনোলোক বা ভাবলোকের পরিচয়কে উন্মোচন করতে বারবার প্রয়াসী হয়েছেন, সাল-তারিখ সংবলিত জীবন বৃত্তান্তের বিপ্রতীপে।

এই গ্রন্থে অধ্যাপক ঐতিহাসিক রজতকান্ত রায় ইতিহাসের তথ্যকে প্রাধান্য দিয়ে কবির ভাবলোকের সত্যকে অন্বেষণ করতে চেয়েছেন।

তাঁর নিজের কথায়, ‘যে-ইতিহাসকে আমি অন্যত্র ‘‘ইমোশনাল হিস্টরি’’ বলেছি, অনেক আগেই গুরুদেব তার নামকরণ করেছিলেন ‘‘ভাবলোকের জীবনবৃত্তান্ত’’ ও ‘‘হৃদয়ের ইতিহাস’’, তাঁর নিজের জীবনই এই বিষয়ে এক অপূর্ব দৃষ্টান্ত।’

এই পথ অনুসরণ করতে গিয়েই রজতকান্ত আবিষ্কার করেছেন ‘জীবনদেবতার ইতিবৃত্ত আসলে রবীন্দ্রনাথের জীবন ও তৎকালীন জগতের ইতিবৃত্ত।’ লেখক অনুভব করেছেন যে রবীন্দ্রসাহিত্যে জীবনদেবতার আবির্ভাব এক ক্ষণিক পরিচ্ছেদ মাত্র নয়। আবাল্য ব্রহ্মচেতনা থেকে উত্থিত এই জীবনদেবতার বারবার রূপান্তর ঘটেছিল রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু, ছেদ ও বিরহের আনাগোনায়।

সেই জীবনদেবতা অনুসন্ধানের রহস্যময় দুর্ভেদ্য পথে রবীন্দ্রানুসারী অভিযাত্রার ফসল ‘তিমির অবগুণ্ঠনে’— যা ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশের সময় থেকেই বিপুল জনপ্রিয় পাঠক মহলে। যৌবনে চিত্রা কাব্যের মধ্যে যে ‘জীবনদেবতার’ আত্মপ্রকাশ, পরবর্তীকালে রবীন্দ্রসাহিত্যে, গানে, চিত্রকলায় কীভাবে জীবনদেবতা সংলগ্ন হয়ে আছেন, রবীন্দ্রজীবনে তাঁর সঞ্চরণ-পরিক্রমার এক অসাধারণ ইমোশনাল হিস্টরি ‘তিমির অবগুণ্ঠনে’।


রজতকান্ত রায়ঃ

রজতকান্ত রায় (৬ মে ১৯৪৬-৬ অগাস্ট ২০২৫) ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ, বিশ্বভারতীর উপাচার্য এবং জনপ্রিয় শিক্ষক। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল মূলত দক্ষিণ এশিয়ার ইতিহাস, যদিও পরবর্তী কালে তিনি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস গবেষণায় ব্রতী হয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজ এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সুদীর্ঘকাল অধ্যাপনা করেছেন প্রেসিডেন্সি কলেজে। অবসরগ্রহণের পরেও ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন প্রফেসর এমেরিটাস হিসেবে। 

বহু গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের পাশাপাশি তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই ‘পলাশীর ষড়যন্ত্র ও সেকালের সমাজ’; ‘Urban Roots of Indian Nationalism: Pressure Groups and Conflict of Interests in Calcutta City Politics’; ‘Industrialization in India: Growth and Conflict in the Private Corporate Sector, 1914-47’; ‘Exploring Emotional History: Gender, Mentality and Literature in the Indian Awakening’; ‘The Felt Community: Commonality and Mentality Before the Emergence of Indian Nationalism।’ দুই খণ্ডে সম্পাদনা করেছেন বিশ্বভারতী থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের জীবনদেবতা বিষয়ক কালানুক্রমিক চিত্রাবলী (‘Behind the Veil’) এবং রচনাসংগ্রহ। নিবিড় গবেষণার ফসল হিসেবে প্রকাশের অপেক্ষায় সহধর্মিণী নূপুর চৌধুরীর সঙ্গে প্রায় দুই দশকেরও বেশি সময় জুড়ে লেখা বই Eros and History: Civilization, Modernity and the Domain of Sexuality।